০৯ জুন ২০২৬, ১১:৫৫

অটোরিকশা চার্জে দিতে গিয়ে চালকের মৃত্যু

ইসমাইল হোসেন  © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (৪০) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন একই এলাকার আবদুল খালেকের ছেলে।

জানা যায়, ইসমাইল হোসেন নিজের ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন, ইসমাইল একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তার চারটি ছোট সন্তান রয়েছে। বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।