০৮ জুন ২০২৬, ১৪:৫০

চট্টগ্রামে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৬

গ্রেপ্তার ছয়জন  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জন গ্রেপ্তার। রবিবার (৭ জুন) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদক কারবারি জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. জীবন (১৯), হাটহাজারী উপজেলারর মীরহাট এলাকার মৃত রফিকের ছেলে মোহাম্মদ রাজু (২৫), ৫০টি ইয়াবা বগি, ৫০০ গ্রাম গাঁজা ও ১০ লিটার চোলাইমদসহ কাটাছরা ইউনিয়নের উত্তর বামনসুন্দর এলাকার অলি উল্লা (৪৫), পরোয়ানাভুক্ত আসামি জোরারগঞ্জ ইউনিয়নের নাহেরপুর এলাকার মনির আহাম্মদ প্রকাশ বুলু মাস্টারের ছেলে মো. সাদেক হোসেন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি খিলমুরারী এলাকার মৃত রবিউল হোসেনের ছেলে মীর হোসেন (৪৫) ও ফৌজদারি কার্যবিধি মামলার আসামি ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া এলাকার মো. সেকান্দর আলীর ছেলে মো. জসিম (৩৯)।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।