০৮ জুন ২০২৬, ১১:৪১

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি  © সংগৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) উপজেলার কাশিমপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর কাশিমপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- ওই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে মো. হোসাইন (৬) ও সাকিবের মেয়ে মারিয়াম (৫)।

স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত দুই শিশু পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক বিকেল আনুমানিক ২টা ৪০ মিনিটে তাদের মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।