০৭ জুন ২০২৬, ২৩:৪৪

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ভূমিকম্প  © সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূতি হয়েছে। আজ রবিবার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে।

জানা গেছে, ভুটানে ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু হলেও এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান এবং চীন।