০১ জুন ২০২৬, ১৬:২৩
বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
নিহত আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বারেক খাঁর ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর এলাকায় ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস একটি যাত্রীবোঝাই ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আইয়ুব খাঁর মৃত্যু হয় এবং ভ্যানে থাকা দুই যাত্রী আহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মোমেনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।