২৬ মে ২০২৬, ১৫:১৪

বজ্রপাতে একমাত্র গাভীটি হারিয়ে কাঁদছে কৃষাণী

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে একমাত্র গাভিটি হারিয়ে কাঁদছে কৃষাণী  © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষাণীর একমাত্র গাভির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার ৯নং যাদবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লেবুতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বৃষ্টিপাতের মধ্যে গ্রামের এক কৃষাণীর জীবিকার একমাত্র সম্বল গাভীটি মাঠে ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই গাভীটির মারা যায়।গাভীটির মৃত্যুতে কৃষাণীর পরিবারটি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, পরিবারের জীবিকা নির্বাহে গাভীটি ছিল গুরুত্বপূর্ণ অবলম্বন। এ ঘটনায় কৃষাণীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।