২৫ মে ২০২৬, ০৮:৩৯

রডবোঝাই ট্রাকে তোলা হয়েছিল যাত্রী, একসঙ্গে ঝরে গেল ১৭ প্রাণ 

সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জন  © সংগৃহীত

নিয়ম ভেঙ্গে রডবোঝাই ট্রাকে তোলা হয়েছিল যাত্রী। আর যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে যেতেই ভোরের আলো ফোটার আগে সড়কে ঝরে গেল ১৭ প্রাণ। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায়। 

সোমবার (২৫ মে) হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন কালিহাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান। 

জানা গেছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পরে ট্রাকটিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যাত্রী উঠানো হয়। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যাত্রীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ এলাকার হতে পারে।