২৩ মে ২০২৬, ১৫:২৫

ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজে মাটি কেটে খাল খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান  © টিডিসি

ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বেলা আড়াইটার দিকে নিজে মাটি কেটে খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কাজে যোগ দেন সাধারণ মানুষও। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি চালু করা। তাই কোদাল হাতে নিজেই এর নেতৃত্ব দিচ্ছেন সরকার প্রধান। ফলে প্রাণ ফিরে পাবে প্রান্তিক অঞ্চলের খালগুলোয়, নতুন বিপ্লব হবে কৃষিতে।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী।