সম্পত্তি বুঝিয়ে না দেওয়াতে ভাইয়ের জানাজায় বাধা দিল বোনেরা
হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মার্টিন ইউনিয়নের হানিফ মেম্বার সমাজের বাসিন্দারা। ওয়ারিশের সম্পত্তি ও ক্রয় করা জমি বুঝে না পেয়ে বড় ভাই মৃত মমিন উল্যার (৫৯) এর জানাজা বন্ধ করে রাখেন আপন ছোট দুই বোন মরজিনা (৫৫) ও মিন্টি আক্তার (৫২) এবং ভাগিনা দেলোয়ার হোসেন (৪২)।
বুধবার (২০ মে) বিকেলে কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের হানিফ মেম্বার মসজিদের মাঠে মৃত মমিন উল্যার জানাজাতে ছোট দুই বোনের ওয়ারিশের সম্পত্তি ও ভাগিনা নিকট ক্রয় করা জমিন বুঝে না পাওয়াতে জানাজায় বাঁধা দেওয়ার ঘটনাঘটে।
পরিবার সূত্রে জানাযায়, দুই বোনের ওয়ারিশ সম্পত্তি ও ভাগিনার ক্রয়ের জমি বুঝে না দিয়ে দীর্ঘদিন মৃত মমিন উল্যাহ তাদের সাথে অন্যায় করে আসছে। সামাজিক ভাবে অনেক বার সমাধানের চেষ্টা করেও তা সমাধান করা সম্ভব হয়নি। ভাগিনার কাছে ২৬ ডিসিম জমি বিক্রিকরে জমির দলিল বুঝিয়ে দেন। তবে সে জমিনে ঘর করতে এসে তার হাতে বহুবার লাঞ্চিত হতে হয় তাকে।
২০ মে বুধবার মৃত মমিন উল্যা ঢাকার একটি হাসপাতে ইন্তেকাল করেন। একই দিনে বিকেল ৫ টায় তার জানাজার কথা থাকলেও তা নিধারিত সময়ে করা সম্ভব হয়নি। তার আগে মমিন উল্যার বোনের ওয়ারিশ ও ভাগিনা এসে তাদের সম্পত্তির জন্য তার লাশের খাটিয়া আটক রাখেন। এমন অবস্থা দেখে সামাজের সবাই বিস্মিত হয়ে পড়ে। এক পর্যায় মসজিদ কমিটি দায়িত্ব নিয়ে তার জানাজা ও দাফনের ব্যবস্থা করেন।
স্থানীয়রা জানান, এমন ঘটনা আমাদের সমাজে প্রথম দেখলাম। তবে তার এমন অবস্থা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ভবিষ্যতে সবাই যেন মৃত্যু আগে সবার সম্পত্তির ভাগ বন্টন করে যেতে পারে। তা হলে মরার পরে এমন কলঙ্ক নিয়ে কবরে যেতে হবে না।