২০ মে ২০২৬, ১৮:০৬

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

প্রতীকী ছবি  © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মাহিয়া আনুর আনিসা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে।

স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নানার বাড়িতে বেড়াতে এসে সাঁতার কাটতে পুকুরে নামে শিশু আনিসা। পুকুরে পানির গভীরতা বেশি হওয়ায় মুহুর্তে ডুবে যায় সে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, দুপুরে পানিতে ডুবা এক শিশুকে নিয়ে আসা হয়েছিল, পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।