১৯ মে ২০২৬, ১০:৩৭

নেত্রকোনার পুত্রবধূ হলেন লন্ডনের কাউন্সিলর

শামীমা নাসরিন  © সংগৃহীত

নেত্রকোনা মদন উপজেলার শামীমা নাসরিন নামের এক নারী যুক্তরাজ্যের লন্ডনের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ডে বসবাসরত শামীমা নাসরিন নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ৭ মে অনুষ্ঠিত ভোটে কাউন্সিলর পদে বিজয়ী হন। 

এ সংবাদ শুনে হাওরাঞ্চলের লোকজনের মধ্যে আনন্দ বিরাজ করছে। শামীমাংসক  নাসরিন মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদন পূর্বপাড়ার আরিফুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমা নাসরিন টাঙ্গাইল শহরের আদালত পাড়ায় জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) ও মোর্শেদা খানম (শাহিন)-এর একমাত্র কন্যা তিনি । তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বড় বাশালিয়ায়। ২০২৪ সালে মদন পৌরসভার বাসিন্দা মোঃ গোলাম মাওলা খানের তৃতীয় পুত্র আরিফুর রহমান খানের সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন।

শামীমা নাসরিনের স্বজন আরাফাত খান ডিউ জানান, শামীমা নাসরিন আমার চাচী। তিনি লন্ডনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। খবর পেয়ে আমাদের এলাকার লোকজন আনন্দিত। এটা আমাদের গর্বের বিষয়।