এসওএস হারম্যান কলেজের নবম শ্রেণির ছাত্র আহনাফ আর নেই
এসওএস হারম্যান গমেইনার কলেজের নবম শ্রেণির প্লুটো শাখার শিক্ষার্থী আহনাফ তালুকদার আর নেই। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
কলেজের পক্ষ থেকে বলা হয়, ‘অত্যন্ত গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, নবম শ্রেণির প্লুটো শাখার মেধাবী শিক্ষার্থী আহনাফ তালুকদার গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আহনাফ ছিল আমাদের সবার অত্যন্ত প্রিয় একজন শিক্ষার্থী। তার হাসিমাখা মুখ, বিনয়ী আচরণ আজ শুধুই স্মৃতি। এত অল্প বয়সে তার এভাবে চলে যাওয়া আমাদের হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে।’
আহনাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
কলেজের বিবৃতিতে বলা হয়, ‘তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, আহনাফকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।’