০৯ মে ২০২৬, ১৭:০২

রশিতে ঝুলছিল কলেজছাত্রীর মরদেহ

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুমনা দাসের মরদেহ  © সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সুমনা দাস (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার বালাহৈর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারিবারিক অভিমান থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

‎নিহত সুমনা দাস উপজেলার বালাহৈর গ্রামের শ্রী দুলাল দাসের মেয়ে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে সুমনা নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসে।

‎এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।