শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না এক জেলায়
চুয়াডাঙ্গা গ্রীড উপকেন্দ্রে রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (৯ মে) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা গ্রীড উপকেন্দ্রের আওতাধীন মেহেরপুর, চুয়াডাঙ্গা-১, চুয়াডাঙ্গা-২, আলমডাঙ্গা-১, আলমডাঙ্গা-২, জীবননগর ও দর্শনা ৩৩ কেভি গ্রীড বাসবারে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে সংশ্লিষ্ট সাতটি ৩৩ কেভি ফিডারে সাময়িকভাবে শাটডাউন দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময় শেষে বিকেল ৩টার পর পুনরায় যথারীতি বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ বলেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রীড উপকেন্দ্রে এই রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মেহেরপুর বিদ্যুৎ বিভাগ।