০৪ মে ২০২৬, ১৩:১৫

ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩, আহত ২ 

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা  © টিডিসি

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন।  তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।