১০ এপ্রিল ২০২৬, ১৬:৪১

নেত্রকোনায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

কেন্দুয়া থানা  © ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা গ্রামে সালমা আক্তার (২০) নামে একজন গৃহবধর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে বসত ঘরের কাঠের ধন্নার সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় তাকে দেখতে পায় বাড়ির লোকজন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত সালমা আক্তার জয়কা গ্রামের মন্টি মিয়ার স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত সালমা আক্তারের বাবার বাড়ি সান্দিকোনা ইউনিয়নের দূরচাপুর গ্রামে। বিবাহের পর থেকেই তিনি স্বামীর বাড়ি জয়কা গ্রামেই বসবাস করতেন। সালমা আক্তারের স্বামী মন্টি মিয়া কুমিল্লা বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার মৃত্যুর সময় স্বামী মন্টি মিয়া কুমিল্লায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।