০৩ এপ্রিল ২০২৬, ২২:৪১

খাটে ছেলের মরদেহ, ফ্যানে ঝুলছিলেন মা

প্রতীকী ছবি   © সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ের তারাবাগ এলাকার একটি বাসা থেকে মাহিম নামে ৬ বছরের ছেলে শিশু ও মা নার্গিস বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে খবর পেয়ে ঘরের ভেতর দুজনের মরদেহ দেখতে পায় পুলিশ। 

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, শিশুটিকে গলা কেটে হত্যার পর মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেন।

পুলিশ জানায়, ঘরের ফ্যানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলেন মা, আর খাটের ওপর ছিল ছেলের গলা কাটা মরদেহ। 

খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম সমকালকে বলেন, দুপুরের দিকে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। তখন পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।