১৮ মার্চ ২০২৬, ১৭:৫১

নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিতরণ 

নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিতরণ   © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) Noakhali Youth for Change (NYC)-এর উদ্যোগে আল ফারুক একাডেমি প্রাঙ্গণে আয়োজিত বারাকাহ ঈদ সামগ্রী বিতরণ প্রোগ্রাম ২০২৬”-এর মাধ্যমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা জানায়, নির্ধারিত তালিকার ভিত্তিতে উপকারভোগীদের নির্বাচন করে অত্যন্ত সুশৃঙ্খল ও সম্মানজনক পরিবেশে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এতে প্রতিটি পরিবার ঈদের আগে ন্যূনতম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সুযোগ পায় এবং পরিবারের সঙ্গে আনন্দময় পরিবেশে ঈদ উদযাপনের আশা ফিরে পায়।

Noakhali Youth for Change (NYC)-এর উদ্যেক্তা ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির বলেন, এই আয়োজনটি সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি প্রয়াস। NYC বিশ্বাস করে, সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি সহানুভূতিশীল ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা সম্ভব। 

তিনি বলেন, কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেন এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পুরো আয়োজন সম্পন্ন করেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। 

পাশাপাশি এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন সকল স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।