২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৬

এবারের ভূমিকম্পের উৎপত্তি দেশেই

ভূমিকম্প  © টিডিসি ফটো

আজ শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৫.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খোদ দেশের ভেতরেই—খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আশাশুনিতে  । ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

রাজধানী ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন জেলা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের বারাসাতসহ কিছু এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে শক্তিশালী এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, গত কয়েকদিনে মিয়ানমার ও ভারতে কয়েক দফা ভূমিকম্পের জেরে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চল বারবার কেঁপে উঠলেও এবারের কম্পনের কেন্দ্র ছিল বাংলাদেশের অভ্যন্তরেই। ভূমিকম্পের তীব্রতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।