২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৯

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

প্রতীকী ছবি  © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।

জানা গেছে, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এ বিষয়ে সহকারী আবহাওয়াবিদ ফারজানা বলেন, এটি মৃদু ভূমিকম্প। এর উৎপত্তি হয়েছে ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিমে।

এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।