১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭

জাল ভোট দিতে এসে চার নারী আটক

মানচিত্রে মহেশখালী  © সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে জাল ভোট দিতে এসে চার নারী আটক হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আনসার-ভিডিপির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, মহেশখালীতে জাল ভোট দিতে এসে আনসার-ভিডিপির সদস্যদের হাতে আটক ৪ নারী। 

এদিকে, কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেওয়ার অপরাধে এক যুবককে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।