০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে জায়গা করে নিয়েছে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল নয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেডিয়ামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বনাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে নিজেদের গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় ম্যচ ট্রাইবেকারে গড়ায়।ট্রাইবেকারে নিজেদের সর্বোচ্চ দাপট দেখিয়ে  ৩-২ গোলে জয় তুলে নেয় তারা।

এই জয়ের মধ্য দিয়ে তারা শেষ ১৬ তে জায়গা করে নেয়।শেষ ১৬ তে তাদের প্রতিপক্ষ ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট।