ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, কর্মস্থল চট্টগ্রাম ও কক্সবাজার
বেসরকারি খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশনে ব্রাঞ্চ ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
বিভাগ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিভিশন
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মস্থল: চট্টগ্রাম ও কক্সবাজার।
আবেদন শেষ: ৩ জানুয়ারি, ২০২৭।
আরও দেখুন: পদ ৮৭৯, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে সন্তোষজনক ফলাফল থাকতে হবে।
অভিজ্ঞতা: যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ৮ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপক হিসেবে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: কেন্দ্রীয় ব্যাংকের মূল ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
স্থানীয় ব্যাংকিং আইন, বিধিবিধান ও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
নির্ধারিত লক্ষ্যমাত্রা ও সেবার মান অর্জনে সক্রিয় ও উদ্যোগী হতে হবে।
দক্ষতার সঙ্গে দল পরিচালনা এবং অন্যদের পেশাগত উন্নয়নে আগ্রহ থাকতে হবে।
গ্রাহককেন্দ্রিক মানসিকতা, স্বপ্রণোদিতভাবে কাজ করার সক্ষমতা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার যোগ্যতা থাকতে হবে।
আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে দেখুন।