জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন শেষ ১৭ ও ১৮ নভেম্বর
বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসিতে দুটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশন এবং অপারেশন্স ডিভিশনে এসব পদে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
চাকরির ধরন: পূর্ণকালীন।
পদের নাম ও সংখ্যা:
১. অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার, লিটিগেশন ম্যানেজমেন্ট
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
গ্রেড: ওজি-১ থেকে পিও।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আইন বিষয়ে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বা আইন বিভাগ/চেম্বারে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা থাকতে হবে।
আরও দেখুন: পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
দক্ষতা: প্রার্থীকে উদ্যোগী, আত্মপ্রণোদিত ও লক্ষ্যভিত্তিক হতে হবে। যোগাযোগ, উপস্থাপনা, আলোচনা ও সমঝোতার দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে। গ্রাহকসেবায় গুরুত্ব দেওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।
আবেদন শেষ: ১৭ নভেম্বর ২০২৬।
২. অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার, অ্যাকাউন্ট সার্ভিসেস
কর্মস্থল: প্রধান কার্যালয়।
গ্রেড: এসও থেকে এসপিও।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আর্থিক সেবা খাতে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। করপোরেট অনবোর্ডিং, কাস্টমার ডিউ ডিলিজেন্স (সিডিডি) ও কেওয়াইসি-সংক্রান্ত কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা, ব্যাংকিং বিষয়ে জ্ঞান এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকতে হবে।
দক্ষতা: ভালো আন্তব্যক্তিক ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। অভ্যন্তরীণ ও বাহ্যিক গ্রাহকদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখার সক্ষমতা থাকতে হবে। গ্রাহকসেবায় মনোযোগী, আত্মপ্রণোদিত এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সক্ষম হতে হবে।
আবেদন শেষ: ১৮ নভেম্বর, ২০২৬।