২৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৯

ব্যাংক এশিয়ায় চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ নভেম্বর পর্যন্ত

সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট নিয়োগে আবেদন চলছে ব্যাংক এশিয়া পিএলসিতে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগে ‘সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগে ২৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি;

পদের নাম: সিনিয়র অ্যানালিস্ট/অ্যানালিস্ট;

বিভাগ: স্ট্রাকচার্ড ফাইন্যান্স; 

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: করপোরেট ব্যাংকিং বিভাগে নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট  বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ নভেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম