অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি পেরোল ব্যাংকিং বিভাগে ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক);
বিভাগের নাম: পেরোল ব্যাংকিং;
পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার/ম্যানেজার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: করপোরেট ব্যাংকিং বিভাগে নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
আরও পড়ুন: অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি শাহ্জালাল ইসলামী ব্যাংকে, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম