২৪ অক্টোবর ২০২৬, ১৯:০৮

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন তফসিলি বাণিজ্যিক ব্যাংক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রতিষ্ঠানটি ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি;

পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ২৬,০০০ টাকা;

আরও পড়ুন: অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি শাহ্জালাল ইসলামী ব্যাংকে, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: করপোরেট ব্যাংকিং বিভাগে নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ইউনাইটেড ফাইন্যান্সে অফিসার নিয়োগ দেবে হোম লোন বিভাগে, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম