২০ অক্টোবর ২০২৬, ১৬:৫০

অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক ব্যাংকে, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

অফিসার নিয়োগে আবেদন চলেছে ব্র্যাক ব্যাংক পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি অল্টারনেট ব্যাংকিং চ্যানেলে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি;

প্রস্তুতিকে শাণিত করতে পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক

বিভাগের নাম: এডিসি, অল্টারনেট ব্যাংকিং চ্যানেল;

পদের নাম: অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি শাহ্জালাল ইসলামী ব্যাংকে, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম