১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৪

আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই

আইএফআইসি ব্যাংক পিএলসি  © টিডিসি সম্পাদিত

আইএফআইসি ব্যাংক পিএলসিতে চিফ ক্রেডিট অফিসার (সিসিও) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি)/ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) গ্রেডের এ পদে ব্যাংকিং ও আর্থিক খাতে অভিজ্ঞ জ্যেষ্ঠ পেশাজীবীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৮ অক্টোবর ২০২৬।

ব্যাংকটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কর্মকর্তা ব্যাংকের ঋণ কার্যক্রমের কৌশলগত নেতৃত্ব দেবেন। পাশাপাশি ঋণ অনুমোদন, ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণমান পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন।

পদের নাম: চিফ ক্রেডিট অফিসার 

গ্রেড: সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর 

প্রতিষ্ঠান: আইএফআইসি ব্যাংক পিএলসি

চাকরির ধরন: জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ের পদ

আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, অর্থনীতি, ব্যাংকিং, মার্কেটিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: আবেদনকারীর ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ঋণ ব্যবস্থাপনা, ঋণঝুঁকি ও ঋণসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ দায়িত্বসহ জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর।

দায়িত্ব ও কর্তব্য: নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্য ও ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ কৌশল, নীতিমালা ও সুশাসন নিশ্চিত করতে হবে। ঋণের মূল্যায়ন, অনুমোদন, নথিপত্র প্রস্তুত এবং পরবর্তী পর্যবেক্ষণসহ পুরো ঋণপ্রক্রিয়া তদারকি করতে হবে।

পাশাপাশি ঋণ পোর্টফোলিওর মান, সম্পদের শ্রেণিবিন্যাস, প্রভিশনিং, ঋণের কেন্দ্রীভবন এবং বিভিন্ন খাতের ঝুঁকি পর্যবেক্ষণ করতে হবে। বিভিন্ন ব্যবসায়িক খাত ও সেক্টরে বিচক্ষণতার সঙ্গে ঋণ বিতরণ ও বৈচিত্র্য নিশ্চিত করে সম্পদের মান বজায় রাখাও তাঁর দায়িত্বের অংশ।

আরও দেখুন: আত্মীয়তার সম্পর্কগুলো কী ম্লান হচ্ছে? 

এ ছাড়া ক্রেডিট কমিটি ও ক্রেডিট রিস্ক রিভিউ কমিটির কার্যক্রমে কৌশলগত তদারকি, বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান অনুসরণ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তাসহ (সিআরও) সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় এবং পরিচালনা পর্ষদের কাছে ঋণ পোর্টফোলিও ও উদীয়মান ঝুঁকি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করতে হবে। ঋণ ব্যবস্থাপনা দলের দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীল ও স্বচ্ছ ঋণসংস্কৃতি গড়ে তোলার দায়িত্বও পালন করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও আর্থিক খাতের প্রচলিত মানদণ্ড অনুযায়ী প্রতিযোগিতামূলক পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের career@ificbankbd.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদনের সঙ্গে দুটি বিষয় পাঠাতে হবে

১. পদের প্রতি আগ্রহ প্রকাশ করে একটি কভার লেটার এবং সংক্ষিপ্ত ক্যারিয়ার সারসংক্ষেপ।

২. বিস্তারিত জীবনবৃত্তান্ত (সিভি), যেখানে পদবির নাম, চাকরির গ্রেড, প্রতিষ্ঠানের নাম, চাকরির শুরুর ও শেষের তারিখ (দিন/মাস/বছর অনুযায়ী) এবং উল্লেখযোগ্য অর্জনের বিবরণ থাকতে হবে।

আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর ২০২৬।

বিস্তারিত জানতে এখানে দেখুন।