অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগে ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি;
প্রস্তুতিকে শাণিত করতে পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক
পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;
বিভাগ: ব্রাঞ্চ ব্যাংকিং;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: প্রশিক্ষণকালীন ৫০,০০০ টাকা। প্রশিক্ষণকাল শেষে ৬৫,০০০ টাকা;
আরও পড়ুন: প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, বিমা সুবিধা, ক্রেডিট কার্ড সুবিধা, পারফরম্যান্স বোনাস, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম ২২ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম