এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক লেনদেনকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ডেটা সেন্টার অপারেশনস বিভাগে ‘টেকনিশিয়ান’ পদে ২ কর্মী নিয়োগে ৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড;
বিভাগের নাম: ডেটা সেন্টার অপারেশনস;
পদের নাম: টেকনিশিয়ান;
পদসংখ্যা: ২টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: স্বপ্ন সুপারশপে ২৫০০০ বেতনে ৩০ পদে চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;
কর্মস্থল: যশোর;
আরও পড়ুন: এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫ জেলায়
আবেদনের যোগ্যতা—
*ডিপ্লোমা অথবা এইচএসসি পাস হতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম