০৩ অক্টোবর ২০২৬, ১৯:৫১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত

অ্যাসোসিয়েট নিয়োগে আবেদন চলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে  © টিডিসি সম্পাদিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এয়ার লাউঞ্জ বিভাগে 'অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগে ২৯ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছেচলবে ৯ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক;

পদের নাম: অ্যাসোসিয়েট;

প্রস্তুতিকে শাণিত করতে পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক

বিভাগ: এয়ার লাউঞ্জ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন; 

আরও পড়ুন: প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ২২ বছর হতে হবে;

কর্মস্থল: ঢাকা, সিলেট;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম