০৩ অক্টোবর ২০২৬, ১৭:৫১

বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত

ইঞ্জিনিয়ার নিয়োগে আবেদন চলছে বিকাশ লিমিটেডে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইলে আর্থিক লেনদেন বিষয়ক দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক অপারেশনস বিভাগে ২ ‌‘ইঞ্জিনিয়ার’ নিয়োগে ১ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড;

পদের নাম: ইঞ্জিনিয়ার;

প্রস্তুতিকে শাণিত করতে পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক

বিভাগ: নেটওয়ার্ক অপারেশনস;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়:

কর্মস্থল: যশোর;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এলএএন, ওয়্যারলেস নেটওয়ার্ক, সাইট-টু-সাইট ও ইউজার VPNs ও নেটওয়ার্ক মনিটরিং সলিউশন পরিচালনায় দক্ষতা থাকতে হবে; 

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম