প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রবেশনারি অফিসার’ পদে কর্মী নিয়োগে ২১ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিডল্যান্ড ব্যাংক পিএলসি;
পদের নাম: প্রবেশনারি অফিসার;
প্রস্তুতিকে শাণিত করতে পড়ুন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ৩২ বছরের মধ্যে (২০ অক্টোবর ২০২৬ তারিখে) হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ন্যূনতম ৩ এবং এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) ও ডিজিটাল টুলসে দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম