১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২

রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসি  © সংগৃহীত

ব্যাংক এশিয়া পিএলসিতে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (আপ টু এসইও) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

আগ্রহী প্রার্থীদের চট্টগ্রামে কাজ করার মানমিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (আপ টু এসইও)

পদসংখ্যা: উল্লেখ নেই

 কর্মস্থল: চট্টগ্রাম

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে কাজ

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক/সম্মান ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না। সংশ্লিষ্ট পেশাগত সনদ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট ব্যাংকিং বিষয়ে দক্ষতা থাকতে হবে।

আরও দেখুন: নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, অতঃপর দুই কিশোরের মৃত্যু

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। প্রতিষ্ঠানটি সমান সুযোগ প্রদানকারী নিয়োগদাতা।

শুধু বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদনের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৬।

প্রতিষ্ঠানের ঠিকানা: ব্যাংক এশিয়া টাওয়ার, ৩২ ও ৩৪, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

বিস্তারিত জানতে এখানে দেখুন।