০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩০

অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে আবেদন চলছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিএতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‌‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৩ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: শিক্ষানবিশকালে (এক বছর) ৪০,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে ৫৯,২৪৫ টাকা;

আরও পড়ুন: স্ট্যান্ডার্ড ব্যাংকে চাকরি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়:

আরও পড়ুন: সোনালী ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*স্নাতকে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ এবং এসএসসি ও এইচএসসিতে ৫ স্কেলে ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোহ্য নয়;

আরও পড়ুন: বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইট