০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত

এসএমই রিলেশনশিপ ম্যানেজার নিয়োগে আবেদন চলছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি সিএমএস বিভাগে ‘এসএমই রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ৬ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৬ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি;

পদের নাম: এসএমই রিলেশনশিপ ম্যানেজার;

বিভাগ: সিএমএস;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে; 

আরও পড়ুন: বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা, সিরাজগঞ্জ;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*হিউম্যান রিসোর্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ব্যাংকিং ডিপ্লোমা কোর্স (JAIBB ও AIBB) সম্পন্ন থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে; 

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম