০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫১

যমুনা ব্যাংকে অফিসার নিয়োগ, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত

যমুনা ব্যাংক পিএলসি  © টিডিসি সম্পাদিত

বেসরকারি খাতের যমুনা ব্যাংক পিএলসিতে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকের মানবসম্পদ, প্রশিক্ষণ ও উন্নয়ন এবং সার্বিক পরিচালনাগত কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য এ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পদমর্যাদা হবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি)। এ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতামূলক বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: যমুনা ব্যাংক পিএলসি

পদের নাম: চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও)

পদমর্যাদা: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি)

কর্মস্থল: যমুনা ব্যাংক পিএলসি

বেতন ও সুযোগ-সুবিধা: যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতামূলক পারিশ্রমিক ও অন্যান্য সুবিধা।

আরও দেখুন: কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে একজনও নেই! শ্রেণিকক্ষে ছাগলের ক্লাস

শিক্ষাগত যোগ্যতা: এইচআর ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না।

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে মানবসম্পদ, প্রশিক্ষণ ও পরিচালনাগত কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর। তবে ব্যতিক্রমী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হতে পারে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের যমুনা ব্যাংকের ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অথবা সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি (সর্বোচ্চ ৩০ কেবি) সংযুক্ত করে সিভি ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনের ই-মেইল: career@jamunabank.com.bd

আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬।

আরও দেখুন: ব্র্যাকে ম্যানেজার পদে চাকরি, আবেদন করুন আজই

আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে দেখুন। 

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে নিচে দেখুন।

তথ্যসূত্র: যমুনা ব্যাংক পিএলসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।