২৭ আগস্ট ২০২৬, ১৮:১২

অগ্রণী ব্যাংক পিএলসিতে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে অগ্রণী ব্যাংক পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি 'প্রধান নির্বাহী কর্মকর্তা' পদে কর্মী নিয়োগে ২৪ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অগ্রণী ব্যাংক পিএলসি;

পদের নাম: প্রধান নির্বাহী কর্মকর্তা;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৬০ বছর হতে হবে (১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্রসহ দরকারি কাগজপত্রের কপি স্ক্যান করে gmadmin@agranibank.org ই-মেইলে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে  ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: আমার দেশ, ২৫ আগস্ট ২০২৬, পৃষ্ঠা ৬