ঢাকা স্টক এক্সচেঞ্জে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ডেপুটি ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি;
পদের নাম: ডেপুটি ম্যানেজার/ম্যানেজার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: যমুনা ব্যাংকে ৬টি ভিন্ন ক্যাটাগরিতে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
আরও পড়ুন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্যে স্নাতক অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে;
*এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ এবং স্নাতকে ৪ স্কেলে ৩ থাকতে হবে;
*ন্যূনতম ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৪টা;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট