এনআরবি ব্যাংকে হেড অব ইন্টারনাল অডিট পদে নিয়োগ
এনআরবি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির হেড অব ইন্টারনাল অডিট (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট–এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট) পদে অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থী ব্যাংকের ইন্টারনাল অডিট বিভাগে নেতৃত্ব দেবেন। ঝুঁকিভিত্তিক অডিট পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা মূল্যায়ন, অডিট কমিটি ও পরিচালনা পর্ষদকে প্রয়োজনীয় তথ্য-পরামর্শ দেওয়া এবং উদীয়মান ঝুঁকি শনাক্ত করাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: এনআরবি ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব ইন্টারনাল অডিট (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট–এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট)
পদসংখ্যা: উল্লেখ নেই
বেতন: ১০ হাজার থেকে ২০ হাজার টাকা মাসিক
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বয়সসীমা: সর্বোচ্চ ৫২ বছর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ইন্টারনাল অডিটে অন্তত ৬ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক বা আর্থিক সেবা খাতে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক ফলাফল সন্তোষজনক হতে হবে।
পেশাগত যোগ্যতা: সিআইএ, এসিএ, এসিসিএ, এসিএমএ এবং/অথবা সিআইএমএ-এর মতো পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: ইন্টারনাল অডিটের পদ্ধতি, ঝুঁকিভিত্তিক অডিট ও অডিট কার্যক্রম পরিচালনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ব্যাংকিং আইন, বিধিবিধান, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও শিল্পের সর্বোত্তম চর্চা সম্পর্কে ধারণা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি অডিট অ্যানালিটিকস ও প্রযুক্তিনির্ভর অডিটিং সম্পর্কে জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আরও দেখুন: শিশুদের দাঁতে পোকা বা ক্যাভিটি রোধে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে
দায়িত্ব: নির্বাচিত প্রার্থী ব্যাংকের ঝুঁকি প্রোফাইল, উদীয়মান ঝুঁকি এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিক ঝুঁকিভিত্তিক অডিট পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করবেন।
প্রকাশের তারিখ: ১৯ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের মাধ্যম: অনলাইন
এনআরবি ব্যাংকের ঠিকানা: এনআরবি ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি চতুর্থ প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয় ঢাকার গুলশান-১-এর সাউথ অ্যাভিনিউয়ে অবস্থিত।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে এনআরবি ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেখুন ।