স্নাতক পাসে চাকরি দেবে ডাচ-বাংলা ব্যাংক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। ব্যাংকটির ট্রেইনি ক্যাশ অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৩ সেপ্টেম্বর।
প্রতিষ্ঠানের নাম: ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা: ৭০,০০০-৯৭,৪৮৩ টাকা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও দেখুন: চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।