চাকরির সুযোগ দিচ্ছে সাউথইস্ট ব্যাংক, আবেদন অনলাইনে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকটির কমপেনসেশন অ্যান্ড বেনিফিটস (ইও টু এফএভিপি) পদে জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ আগস্ট ২০২৬।
প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি
পদের নাম: কমপেনসেশন অ্যান্ড বেনিফিটস (ইও টু এফএভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: দেশের যেকোনো জেলায়
এখানে দেখুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে দেখুন।
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৬।