০৮ আগস্ট ২০২৬, ১৫:০৪

এনসিসি ব্যাংক নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট অফিসার, আবেদন ১৬ আগস্ট পর্যন্ত

অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে আবেদন চলেছে এনসিসি ব্যাংকে  © টিডিসি সম্পাদিত

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি অপারেশনস, প্রোডাক্ট অ্যান্ড সেলস বিভাগে ‘কার্ড ডিভিশন (এও টু অফিসার)’ পদে কর্মী নিয়োগে ৩০ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ১৬ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক);

বিভাগের নাম: অপারেশনস, প্রোডাক্ট অ্যান্ড সেলস;

পদের নাম: কার্ড ডিভিশন (এও টু অফিসার);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: ঢাকা;

ঘরে বসে Spoken English শিখুন

আবেদনের যোগ্যতা—

*এমবিএ/এমবিএম অথবা স্নাতকোত্তর/চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও  পড়ুন: ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম