০২ আগস্ট ২০২৬, ১৬:৪০

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ৮ আগস্ট পর্যন্ত

ট্রেইনি অফিসার নিয়োগে আবেদন চলছে ইস্টার্ন ব্যাংক পিএলসিতে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস) বিভাগে ‘ট্রেইনি অফিসার, পদে কর্মী নিয়োগে ১ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৮ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি;

পদের নাম: ট্রেইনি অফিসার;

বিভাগ: কার্ডস অ্যাকুইজিশন (কার্ডস সেলস);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৩১,০০০ টাকা;

আরও পড়ুন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন ১৩ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

কর্মস্থল: ঢাকা; 

কর্মক্ষেত্র: অফিসে; 

ঘরে বসে Spoken English শিখুন

আবেদনের যোগ্যতা—

*অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন; 

আরও পড়ুন: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম