মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৭ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি লার্নিং অ্যান্ড ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট বিভাগে ‘সিনিয়র ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ২৯ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি);
বিভাগের নাম: লার্নিং অ্যান্ড ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট;
পদের নাম: সিনিয়র ম্যানেজার;
পদসংখ্যা: ১টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;
কর্মস্থল: ঢাকা;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম