ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি;
পদের নাম: বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার নিয়োগ দেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আবেদনের যোগ্যতা—
*কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান, ডেটা সায়েন্স, বিজনেস অ্যানালিটিক্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ফিন্যান্স, অর্থনীতি, গণিত, প্রকৌশল বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ট্রেইনি অফিসার নিয়োগ দেবে সিটিজেনস ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ আগস্ট ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম