২৭ জুলাই ২০২৬, ১৭:২১

সীমান্ত ব্যাংকে চাকরি, আবেদন ৩ আগস্ট পর্যন্ত

ক্রেডিট অ্যানালিস্ট নিয়োগে আবেদন চলছে সীমান্ত ব্যাংক পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগে ২৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে ৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি;

বিভাগের নাম: এসএমই ক্রেডিট, সিআরএম ডিভিশন;

পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ট্রানজেকশন মনিটরিং অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৮ আগস্ট পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ৩৩-৩৮ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: ঢাকা ও চট্টগ্রাম জেলা;

বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ট্রেইনি অফিসার নিয়োগ দেবে সিটিজেনস ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম