ইউসিবি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ল অফিসার পদে জনবল নিয়োগ দেবে। বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধিত অ্যাডভোকেটরা এ পদে আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীর আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ল অফিসার
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন
শিক্ষাগত যোগ্যতা: এলএলবি অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে, প্রার্থীকে বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধিত অ্যাডভোকেট হতে হবে, হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমোদন থাকতে হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান অথবা ল ফার্মে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ব্যাংকিং আইন, আর্থিক আইন ও এনপিএল ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে, এমএস অফিস, যোগাযোগ দক্ষতা ও স্টেকহোল্ডার ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।
দায়িত্বসমূহ: বাদী হিসেবে মামলা দায়ের করা এবং আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত থাকা, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ও তদারকি করা, আদালতের আদেশ, রায় ও ডিগ্রির কপি সংগ্রহ করা, প্যানেল আইনজীবী, আদালত কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করা।
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
আরও পড়ুন : মা ও শিশুর সুস্থতায় গর্ভাবস্থায় কী খাবেন?
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদনের পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন শুরুর তারিখ: ২৩ জুলাই ২০২৬
আবেদনের শেষ সময়: ১ আগস্ট ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।