২১ জুলাই ২০২৬, ১৪:০২

ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করা যাবে অনলাইনে

ট্রাস্ট ব্যাংক লিমিটেড  © সংগৃহীত

ট্রাস্ট ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট তথা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বেসরকারী মালিকানার বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২০ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।

আবেদন করা যাবে আগামী ১৯ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ট্রাস্ট ব্যাংক লিমিটেড

পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২০ জুলাই ২০২৬

পদ সংখ্যা: ১টি

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২০ জুলাই ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৯ আগস্ট ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.tblbd.com

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: নগদ অর্থের হিসাব মেলানো (ক্যাশ ব্যালেন্সিং), লেনদেন সংক্রান্ত যথাযথ রেকর্ড ও নথিপত্র সংরক্ষণে দক্ষতা। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

আরও পড়ুন : নগদে চাকরির সুযোগ, স্নাতক পাসেই করা যাবে আবেদন

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।